তুষ্টিকরণ ............. ধীমান ভট্টাচার্য

 তুষ্টিকরণ রাজনীতি  আজকের কথা নয় / এক সময় দেশের বিশিষ্ট মন্ত্রী , পারিষদরা রাজাকে তোষামোদ করতেন , সেটাও তুষ্টিকরণ / ব্রিটিশ কে তোষামোদ করে বাবু হয়েছেন  অথবা ক্রান্তিকারী বিপ্লবীদের হাতে গুলি খেয়েছেন ,এরকম অনেক ঘটনার কথা  আমাদের জানা / সেটাও তুষ্টিকরণ /ভারতীয় রক্তে বয়ে বেড়াচ্ছে  তুষ্টিকরণ ,যাকে  সোজা বাংলায় বলাযায় তেল দেওয়া / আজকের রাজনীতি তে  কেউ  হিন্দু  কে তেল দিচ্ছেন  কেউ  মুসলমানকে / দেশের স্মশান , গোরস্থান , দূর্গা পূজা   অথবা মহরম  নিয়ে  রাজনীতি  সরগরম , এ বলে আমাকে দেখ ও বলে আমাকে /  তেল দিতে  আর তেল খেতে  আমরা সকলেই  ভালোবাসি , সে আপনি মন্ত্রী হন অথবা  সাধারণ নাগরিক , অথবা  ইন্টেলেক্চুয়াল  বা  আঁতেল / হীরক রাজার দেশে  ছবিটির  কথা  মনেপড়ে /  অশিক্ষা , থেকে  বেকারি  তার থেকে তথাকথিত আজকের রাজনীতি থেকে কিছু পেয়ে যাওয়ার  ইচ্ছার   জন্যই আসে তুষ্টিকরণ / আমাদের দেশ একটি গণতান্ত্রিক  দেশ , এ দেশের  গণতান্ত্রিক  পরিকাঠামোয়  বেঁচে থাকার অধিকার  সকলের /  রাজনীতি  কিছু  সস্তা জিনিস উপহার দিয়ে  ধর্মে  অথবা  জাতে ভেদভাব  আনছে , এই  রাজনীতির  লোকেরা কারা ?  কি বা তাদের কাজ ? গতকাল  যে  পোড়া বিড়ি খেত   আজ  সে  চুরুট ফুঁকছে  কিভাবে ?  এ প্রশ্ন যত দিন  মানুষের মনে দানা না বাধবে  ততদিন  তুষ্টিকরণ এর নামে  শোষণ চলতে থাকবে ....  আমাদের  বোকা থেকে চালাক হতে হবে /

Comments

Popular posts from this blog

It’s enough with speech … give reply with bulletshttps://youtu.be/S0f1fdQ_cCQ It’s enough with speech … give reply with bullets If you have some time … please check the video for your nation