জগৎ আমার আলো / .... ধীমান ভট্টাচার্য ( সব জান্তা গামছাওয়ালা )
নয়ন ভোলানো রূপের ডালি - গলায় জবার মালা / কালো রূপে মজেছি মাগো - একি আমার জ্বালা /
হৃদয় জ্বলে , আত্মা জ্বলে - জ্বলে আলোর দিয়া / জবা জ্বলে , বিল্লো জ্বলে - মা তোমায় মন দিয়া /
খুদার জ্বালা মিটলো মাগো - গৃহীর জ্বালা গেলো / ইহের জ্বালা মিটলো তবে - মাগো তোমার আদর এলো /
কালো রূপের আলো তুমি - আলো রূপের কালো / কালী নামে মজে মাগো - জগৎ আমার আলো //


Comments
Post a Comment