পাঁচুবাবু আর জোড়া ইলিশ ... পড়তে হবে হাসতে হবে বুজতে হবে / ধীমান ভট্টাচার্য ( সবজান্তা গামছাওয়ালা ) পাচু গোপালের ব্যাড লাক টাই খারাপ / একমাত্র সেই কবেকার এন্টিক মেদমত্ত পত্নী বিশালাক্ষী দেবীর অর্ডার , আজ বাজার থেকে ইলিশ আনতে হবে / পাঠ কলের কেরানী পাচু গোপালের পকেটের অবস্থা যেমন পেটের অবস্থাও তেমন / সে যাগগে পুরোনো পাকা সূরার মতই পুরোনো এন্টিক প্রেম পেকে টুসটুসে হয় / বিশালাক্ষী দেবীর মেদমত্ত রূপ পাচু বাবুর কাছে পাকা সূরার মতোই অমৃত / এই সব কথা ভাবতে ভাবতে কুঁদঘাটের চাকদা বাজারে উপস্থিত হলেন পাচু গোপাল , টালি নালার সুগন্ধিত সুভাষে পাচু বাবুর সম্বিৎ ফিরে এলো / ২৫ ইঞ্চির বুকের ছাতি ফুলিয়ে মাছের বাজারের দিকে এগিয়ে গেলেন পাচু গোপাল / মাকুর মতন গড়ন রুপার ন্যায় রূপসী ইলিশ সুন্দরীর তন্বি শরীর , ড্যাব ড্যাবে চোখের মোহময়ী ইশারায় একেবার...
Comments
Post a Comment